মুক্তিযুদ্ধের ইতিহাস
জাতিসত্তা গঠন এবং জাতীয়তাবাদী আন্দোলনে আকস্মিক ছেদ পড়লেও ১৯৪০-এর দশক থেকেই তা আবার সক্রিয় হয়ে ওঠে। এরপর ভাষা আন্দোলন, স্বাধিকারের সংগ্রাম এবং সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তা ধীরে ধীরে গভীরতা অর্জন করে। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নবদিগন্ত উন্মোচনকারী ঘটনা। আমাদের এই উপমহাদেশ দীর্ঘদিন ছিল পরাধীন। ফলে এই অঞ্চলে সামাজিক জাগরণ এবং শিক্ষা-দীক্ষার তেমন প্রসার ঘটেনি। পূর্ববাংলার অবস্থা ছিল আরও করুণ। কারণ বৃটিশ ভারতের প্রথম রাজধানী কলকাতার পশ্চাৎভূমি হিসাবে এই অঞ্চল ছিল আরও পশ্চাৎপদ। তবে এ অবস্থার মধ্যেও ঔপনিবেশিক শাসন-শোষন ও লুণ্ঠনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অঞ্চলে যে-সব কৃষকবিদ্রোহ হয়েছে তাতে জাগৃতির উপাদান সঞ্চিত হচ্ছিল। কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ববাংলার বাঙালির জাতিসত্তা গঠন এবং জাতীয়তাবাদী আন্দোলনে আকস্মিক ছেদ পড়লেও ১৯৪০-এর দশক থেকেই তা আবার সক্রিয় হয়ে ওঠে। এরপর ভাষা আন্দোলন, স্বাধিকারের সংগ্রাম এবং সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তা ধীরে ধীরে গভীরতা অর্জন করে। এ...